April 23, 2026, 10:35 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার থর্প

  • Update Time : Monday, August 12, 2024
  • 495 Time View
আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার থর্প
আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার থর্প

মাঠ এবং মাঠের বাইরের সব প্রতিকূল পরিস্থিতিকে সামাল দিয়ে পারফর্ম করে থাকেন খেলোয়াড়রা। এ জন্য সাধারণ মানুষের তুলনায় খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালীও বলা হয়। তবে কিছু কিছু সময় হয়তো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরাও চাপের কাছে হার মানতে বাধ্য হন। ঠিক তেমনটাই ঘটেছে ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার গ্রাহাম থর্পের সঙ্গে। মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি।

গত ৫ আগস্ট মৃত্যু বরণ করেন সাবেক এই ইংলিশ ব্যাটার। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তখন না জানা গেলেও, এবার সামনে এসেছে আসল রহস্য। থর্পের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে তার স্ত্রী আমান্ডা।

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমান্ডা বলেন, ‘থর্প আমাদের খুব ভালোবাসতো। আমরাও তাকে খুব ভালোবাসতাম। তারপরেও মানসিক অবসাদে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ও। থর্পের মনে হতো, ও না থাকলে আমাদের জীবন আরও ভালো হবে। সেটা ভেবে ও নিজেই নিজেকে শেষ করে দিল।’

এর আগেও থর্প আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন আমান্ডা। তার ভাষ্য, ক্রিকেটজীবনে থর্প মানসিকভাবে খুব শক্তিশালী ছিল। কিন্তু খেলা ছাড়ার পরে হতাশা গ্রাস করল। গত কয়েক বছর ধরে হতাশা তাকে শেষ করে দিচ্ছিল। ২০২২ সালের মে মাসেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। কিন্তু পারেনি।

‘তারপর দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিল। আমরা তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম। মাঝে ও সুস্থও হয়েছিল। কিন্তু কোনো কিছুই কাজে দিল না। ও চলে গেল।’

ইংল্যান্ডের জাতীয় দলে ১৯৯৩ সালে অভিষেক হয় থর্পের। প্রথমে ওয়ানডে দলে অভিষেক। সেই বছরই টেস্ট দলে খেলেন। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁ হাতি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews