April 23, 2026, 9:34 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

  • Update Time : Saturday, September 7, 2024
  • 381 Time View
রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল
রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ৩ পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা।

বাংলাদেশ সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে যেন হাফ ছেড়ে বেঁচেছে ব্রাজিল।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।

৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল একুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews