April 30, 2026, 11:01 pm

সিরাজগঞ্জে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ১১ লাখ টাকা।

  • Update Time : Thursday, April 30, 2026
  • 4 Time View
4

রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন 

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার অবৈধ স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা, কৃষিজমিতে ভাটা স্থাপন এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৫টি ইটভাটার মালিকদের কাছ থেকে পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কয়েকটি ভাটায় পরিবেশ বিধি অমান্য করে প্রচলিত প্রযুক্তির পরিবর্তে ক্ষতিকর পদ্ধতিতে ইট পোড়ানোর প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাটাটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি, ফসলি জমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

অভিযানে জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—

উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকার মেসার্স নয়ন ব্রিকস: ২ লাখ টাকা

হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকস: ৩ লাখ টাকা

ধোপাকান্দির মেসার্স শাপলা ব্রিকস: ১ লাখ ৫০ হাজার টাকা

রায়গঞ্জের দত্তকুশা এলাকার মেসার্স তন্ময় ব্রিকস: ৩ লাখ টাকা

ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকস: ৫০ হাজার টাকা

কেয়া ব্রিকস: ১ লাখ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews