এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ, অকৃতকার্য প্রায় ৭ লাখ শিক্ষার্থী

, শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ, অকৃতকার্য প্রায় ৭ লাখ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অন্যদিকে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে।

গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.২ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হারও কমেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী।

এসএসসি পরীক্ষার ফল ২০২৬ এসএসসি পরীক্ষা

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত