এসএসসি ২০২৬: ইংরেজি ও গণিতে ভরাডুবি, কমেছে পাশের হার ও জিপিএ-৫

, শিক্ষা

এসএসসি ২০২৬: ইংরেজি ও গণিতে ভরাডুবি, কমেছে পাশের হার ও জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সবকটি শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে, আইসিটি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৭৮.৪০ ও ৮২.৮৫ শতাংশ। রাজশাহী বোর্ডে এই হার ৭৪.৭ ও ৭৭.১৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮১.২৯ ও ৮১.৭৫ শতাংশ, যশোর বোর্ডে ৭১.৮৪ ও ৮৩.৩৪ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৭২.২৭ ও ৮০.০৫ শতাংশ। এছাড়া বরিশাল বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৯.২৪ ও ৭৭.৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৯.১১ ও ৭৫.৯৬ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭২.৯১ ও ৭১.০৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৬.৬৪ ও ৬৯.৬১ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই হার ৭৯.২১ ও ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪.৭৯ ও ৭০.৯২ শতাংশ। সামগ্রিকভাবে এবার পরীক্ষায় গড় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। এ বছর জিপিএ-৫ অর্জন করেছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার ফলাফলে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে সারা দেশে গড় পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাশের হার ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে।

যা গত বছর ছিলে ৬৮ দশমিক ০৪ শতাংশ।

এসএসসি পরীক্ষার ফল ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত