শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করেছে, পরীক্ষার ফলাফলে সে ততটুকুই নম্বর পেয়েছে। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বন্যাসহ বিভিন্ন কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। তিনি জানান, আগে খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না থাকলেও এখন আইন সংশোধন করা হয়েছে। এছাড়া এ বছর ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং নিজের অভিজ্ঞতার আলোকে মন্ত্রণালয় কাজ করবে।



