ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা’র ডাক দিলেন সোনম ওয়াংচুক, চেয়েছেন শান্তিপূর্ণ বিপ্লব

, বিশ্ব

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা’র ডাক দিলেন সোনম ওয়াংচুক, চেয়েছেন শান্তিপূর্ণ বিপ্লব

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশটির বিশিষ্ট জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক এক নতুন ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিয়েছেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তিনি দেশে একটি শান্তিপূর্ণ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন না আনলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, অসুস্থ থাকাকালীন সময়ে তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন। তিনি উল্লেখ করেন, ৫০ বছর আগে যে দেশগুলো অর্থনৈতিকভাবে ভারতের পেছনে ছিল, আজ থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো মাথাপিছু জিডিপির দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান ধারা বজায় থাকলে স্বাধীনতার শতবর্ষে ভারত উন্নত দেশ হতে পারবে না।

গত দুই মাসে যারা পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছেন, তাদের অভিনন্দন জানিয়ে ওয়াংচুক বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি না হলে ভবিষ্যৎ অন্ধকার। তিনি দিল্লি ও বিভিন্ন রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, দলমত নির্বিশেষে ক্ষমতাসীনরা সবসময়ই ভিন্নমতের কণ্ঠরোধ করার চেষ্টা করে। ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার পরিবর্তনের ১২ বছর পরও দুর্নীতি ও অবিচার আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে।

ভারতের আইনপ্রণেতাদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সংসদ সদস্যদের প্রায় অর্ধেকই বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত। এর মধ্যে এক-তৃতীয়াংশের বিরুদ্ধে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে একটি দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।

দেশের পরিবর্তনের জন্য তিনি সেরা বুদ্ধিজীবী ও সৎ নাগরিকদের সাথে পরামর্শ করার পরিকল্পনা নিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, কেবল বুদ্ধিজীবী নয়, বরং স্বার্থহীন, নির্ভীক ও চরিত্রবান নারী-পুরুষদের তিনি এক ছাদের নিচে আনতে চান। লাদাখে বসে সবার খোঁজ পাওয়া সম্ভব নয় বলে তিনি দেশবাসীর কাছে নিজ নিজ অঞ্চল থেকে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার অনুরোধ জানিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ও শহর ভ্রমণ করে সরাসরি জনগণের মতামত সংগ্রহের উদ্যোগ নেবেন।

মাথাপিছু জিডিপির দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ৫০ বছর আগে যে প্রতিবেশী দেশগুলো আমাদের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারা এখন আমাদের চেয়ে অন

তিনি বলেন, সুশাসনের এই সমস্যা কেবল কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়।

তিনি বলেন, দূরবর্তী লাদাখে বসে তারা কে কোথায় আছেন তা আমার পক্ষে জানা সম্ভব নয়।

মাথাপিছু জিডিপির দিক থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ৫০ বছর আগে যে প্রতিবেশী দেশগুলো আমাদের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারা এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে।

শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও নতুন শিক্ষামন্ত্রীকে নিয়েও বিশেষ কোনও অলৌকিক কিছু হওয়ার আশা আমি দেখছি না।

তাই স্বাধীনতা দিবসের উপহার হিসেবে আপনারা নিজ নিজ অঞ্চল থেকে অন্তত একজন এমন ব্যক্তির নাম প্রস্তাব করে আমাকে সাহায্য করতে পারেন।