লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি লেবাননিদের ভূয়সী প্রশংসা করে বলেন, নিজ দেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী লেবাননিরা যে অসাধারণ মেধা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়।
মার্কো রুবিও জোর দিয়ে বলেন, একটি পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে লেবানন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এই লক্ষ্য অর্জনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষা এবং কেবল নিজ দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। রুবিও আরও বলেন, লেবাননের রাষ্ট্র ও জনগণের পাশে যুক্তরাষ্ট্র সর্বদা থাকবে এবং দুই দেশের মধ্যকার অংশীদারত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। রুবিও আরো বলেন, ‘আমরা লেবাননের জনগণ ও রাষ্ট্রের পাশে থাকব।
উল্লেখ্য, গত জুন মাসে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছিল। তবে সেই সমঝোতার পরেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর দখলদারত্ব ও সামরিক অভিযান এখনো চলমান রয়েছে।



