ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা

, বিশ্ব

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া এবং ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি শরিয়াহ ও মালয় রাজকীয় ঐতিহ্যের সমন্বয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার সাবেক রাজা ও পাহাংয়ের বর্তমান সুলতান আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা।

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, উপহার বিনিময়, বিশেষ মোনাজাত এবং নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা পালন করা হয়।

বিয়ের অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা বিশেষ গাউন পরিধান করেন। সেই সাথে তার সাজে শোভা পায় পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’। রাজকীয় এই বিয়ের প্রতিটি পর্বে মালয় সংস্কৃতির গভীর ছাপ লক্ষ্য করা গেছে।

গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।