রংপুরে চারজনের অস্বাভাবিক মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

, বাংলাদেশ

রংপুরে চারজনের অস্বাভাবিক মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোববার ভোররাতে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃতরা হলেন সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯)। তাদের রংপুর নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক দুজন মাছুয়াপাড়ার বাসিন্দা এবং এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত।

রংপুর সিআইডির পুলিশ পরিদর্শক আবু হাসান কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে ওই বাড়ি থেকে পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।