আধুনিক আর্থিক ব্যবস্থাপনা এবং গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে ভূষিত হয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। সম্পদ ব্যবস্থাপনা খাতে ব্যাংকের শক্তিশালী অবস্থান এবং গ্রাহককেন্দ্রিক ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ সেবার ওপর ভিত্তি করেই এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে।
গত চার বছরে কমার্শিয়াল ব্যাংক তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং উদ্ভাবনী আর্থিক পণ্য চালুর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক সহজে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ব্যাংকটি গ্রাহকদের সম্পদ সুরক্ষা এবং তা বৃদ্ধিতে আধুনিক ও কার্যকর সব সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর।
এই অর্জন নিয়ে ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, বিশ্বাস, দক্ষতা এবং গ্রাহকদের ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যে সেবা প্রদান করে আসছি, এই পুরস্কার তারই প্রতিফলন। তিনি আরও জানান, এই স্বীকৃতি ব্যাংকের কাজের মানকে আরও সামনে এগিয়ে নিতে এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে বাড়তি উৎসাহ জোগাবে।



