বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ত্রুটি, সংশোধনের নির্দেশ

, ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ত্রুটি, সংশোধনের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে ২ হাজার ১১৪ জনের আবেদনে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে। গত ২১ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে এসব আবেদন জমা পড়েছিল। ত্রুটিপূর্ণ ছবি ও স্বাক্ষর ইতিমধ্যে সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের নির্ধারিত নিয়মে নতুন করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি আপলোডের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের ৬০০*৬০০ পিক্সেলের রঙিন ছবি হতে হবে, যার ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট। ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে, ফরমাল পোশাকে এবং গত এক মাসের মধ্যে তোলা হতে হবে, যেখানে প্রার্থীর মুখমণ্ডল, কপাল ও দুই কান স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, সাদাকালো, অস্পষ্ট, ঘোলাটে বা অনানুষ্ঠানিক ছবি আপলোড করলে তা গ্রহণযোগ্য হবে না। স্বাক্ষরের ক্ষেত্রে ৩০০*৮০ পিক্সেলের এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইটের ফাইল আপলোড করতে হবে। সাদা কাগজে কালো কালিতে করা স্বাক্ষরটি স্ক্যান করার সময় তা যেন স্পষ্ট ও উজ্জ্বল থাকে এবং নির্ধারিত স্থানের পুরোটা জুড়ে থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের সব নিয়ম মেনে আবেদন সম্পন্ন করতে হবে। অন্য কোনো বিষয় বা তথ্যের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটির নির্দেশিকা অনুসরণ করতে হবে। চাকরির আরও তথ্য: এসব প্রার্থীকে ৩১ আগস্টের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাকরির আরও তথ্য: বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, ভাতা ১০ হাজার টাকা। চাকরির আরও তথ্য: একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম।