নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

, বাংলাদেশ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

আগামী নভেম্বর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এই লক্ষ্যকে সামনে রেখে কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নভেম্বর থেকে পরবর্তী বছরের এপ্রিল মাস পর্যন্ত সময়কালকে নির্বাচনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হচ্ছে। পূজা, রমজান ও ঈদের মতো উৎসবের সময়গুলো বাদ দিয়ে এই ছয় মাসকে নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো আগে সম্পন্ন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ীই এখন কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।