ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

, বিশ্ব

ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতক প্রাণ হারিয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ইউনিটের নার্সারিতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, সেখানে থাকা ১৬ নবজাতকের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের ভিডিওচিত্রে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করছেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ১৪ জন নবজাতক পুরোপুরি দগ্ধ হয়ে মারা গেছে।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে কুলিং কার্যক্রম পরিচালনা করছেন। এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাকরির আরও তথ্য: উদ্ধারকর্মীরা জানান, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।