গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। প্রযুক্তি ও ফুটবলের মেলবন্ধনে তরুণ প্রজন্মের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে হামজার লড়াকু মানসিকতা ও এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছার এক দারুণ মিল রয়েছে, যা এই পার্টনারশিপকে আরও অর্থবহ করে তুলেছে। পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা ফুটে ওঠে, তা টেকনোর মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও জানান, সামনে আয়োজিত হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও থাকছে টেকনো। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রযুক্তি ও ফুটবলের সমন্বয়ে ভক্তদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এই চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে হামজাকে দেখা যাবে। বিশেষ করে আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি, ফ্যান অ্যাক্টিভেশন এবং কনজ্যুমার ক্যাম্পেইনে তিনি সক্রিয়ভাবে অংশ নেবেন। এছাড়া, টেকনোর এআই-নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং সক্ষমতা ব্যবহার করে ফুটবলের বিশেষ মুহূর্তগুলো ধারণ এবং ভক্তদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
টেকনোর সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে অত্যন্ত বিশেষ একটি জায়গা। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা তাকে অনুপ্রাণিত করে। সব সময় নিজের সীমা ছাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার যে বিশ্বাস টেকনো লালন করে, তার সঙ্গে তিনি নিজেকে একাত্ম মনে করেন। আগামী মাসগুলোতে টেকনোর বিভিন্ন ক্যাম্পেইন ও ফুটবলভিত্তিক আয়োজনে ভক্তদের জন্য দারুণ কিছু নিয়ে আসার অপেক্ষায় রয়েছেন এই ফুটবল তারকা। মাঠের খেলা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত এই নতুন পথচলা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।



