মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মরণে রাখা ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর নাম বর্তমান বিসিবি প্রশাসন বাতিল করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের সম্মানে মিরপুর স্টেডিয়ামে যে গ্যালারির নামকরণ করা হয়েছিল, বর্তমান বিসিবি সভাপতি তা অপসারণ করেছেন। এ সময় তিনি নতুন সরকার ও বিসিবি প্রশাসনের সমালোচনা করে একটি পোস্ট দেন।
তবে এই অভিযোগ ওঠার পরদিন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুতে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বা অন্য কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত বোর্ড গ্রহণ করেনি। বিসিবির আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ইভেন্টগুলোতে সব অফিশিয়াল স্ট্যান্ডের নাম যথাযথভাবে উল্লেখ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের শুরুতে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর মিরপুরে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেই ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’সহ অন্যান্য স্ট্যান্ডের নাম মাঠের ভেতরে দর্শকদের জন্য এবং টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। ম্যাচের টিকিট এবং প্রচারণামূলক বিভিন্ন সামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম যথাযথভাবে সংরক্ষিত ছিল। রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে অনেক সময় স্টেডিয়ামের সাইনবোর্ড সাময়িকভাবে সরিয়ে নেওয়া হতে পারে, যা সাধারণত ম্যাচের বাইরের দিনগুলোতে করা হয় বলে বোর্ড ব্যাখ্যা দিয়েছে।
বিবৃতিতে বিসিবি জোর দিয়ে বলেছে, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানকে স্বীকৃতি দিয়েই এই নামকরণ করা হয়েছিল এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও মিথ্যা বিবৃতি ছড়ানোকে বিসিবি ও বর্তমান বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে বোর্ড। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চাকরির আরও তথ্য: ধন্যবাদ নতুন সরকার, ন্যাপোকিডগণ এবং নতুন সভাপতিকে। চাকরির আরও তথ্য: তবে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি।



