জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগের পদসমূহ
- সংগীত বিভাগ: প্রভাষক (০২ জন)
- নাট্যকলা বিভাগ: প্রভাষক (০২ জন)
- সমাজকর্ম বিভাগ: সহকারী অধ্যাপক (০১ জন)
- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: প্রভাষক (০১ জন)
- ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ: প্রভাষক (০২ জন)
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ: সহকারী অধ্যাপক (০১ জন) ও প্রভাষক (০১ জন)
- ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ: প্রভাষক (০১ জন)
- প্রিন্ট মেকিং বিভাগ: প্রভাষক (০১ জন)
- ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ: প্রভাষক (০১ জন)
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.job.jnu.ac.bd) থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে নগদ বা রকেটের মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে হবে। এছাড়া আবেদনের প্রিন্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং ৩ কপি সদ্য তোলা রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সব কাগজপত্রের ৮ সেট তৈরি করে রেজিস্টার (ভারপ্রাপ্ত) দপ্তরে ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি জমা দেওয়া যাবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
নিয়োগের জন্য আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬। পদের নাম অনুযায়ী বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। চাকরির আরও তথ্য: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরির আরও তথ্য: অন্যান্য শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ, সরাসরি ইন্টারভিউতে চাকরি।
- চাকরির আরও তথ্য: ওয়ালটন প্লাজায় ২০০ জনের চাকরি, আবেদন যেভাবে।
- চাকরির আরও তথ্য: যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার।



