নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

, বিশ্ব

নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। বানের তোড়ে ভেসে আসা বিপুল সংখ্যক মানুষের মৃতদেহ উদ্ধারের পর সেগুলো সংরক্ষণ ও শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন ও নাওয়ালপরাসি এলাকায় উদ্ধার করা হয়েছে।

নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে স্থানান্তর করতে হচ্ছে। পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে, বিভিন্ন জেলা থেকে ক্রমাগত মৃতদেহ আসায় তাদের মর্গগুলো পূর্ণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে উদ্ধার হওয়া মৃতদেহের চাপ সামলাতে চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।