শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উপাচার্য পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ এই নিয়োগ প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক হতে হবে।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সি গ্রেড গ্রহণযোগ্য হবে না।
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা, একাডেমিক প্রশাসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অধ্যাপক হিসেবে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ–উপাচার্য, ডিন বা সমপর্যায়ের জ্যেষ্ঠ একাডেমিক নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অন্যান্য তথ্যাবলি
- বেতন: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নির্ধারিত।
- আবেদন প্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ট্রাস্ট, প্লট–০৬, রোড/অ্যাভিনিউ–০৬, সেক্টর–১৭/এইচ–১, উত্তরা, ঢাকা–১২৩০।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: উপাচার্য।
- প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী।
- আবেদনের শেষ তারিখ।
- নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬।



