এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে আবেদনের সুযোগ

, চাকরি

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার পদে আবেদনের সুযোগ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ‘অ্যানিমেল হেলথ ডিভিশন’-এর জন্য ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
  • পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
  • আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্ব

আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে মাধ্যমিক (এসএসসি) পর্যায় পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে পশুচিকিৎসক ও খামারিদের কাছে বৈজ্ঞানিক তথ্য ও পণ্যের পরিচিতি তুলে ধরা এবং প্রেসক্রিপশন জেনারেট করার মাধ্যমে নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনের পাশাপাশি মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়িটির সুবিধা প্রদান করবে। এছাড়া গ্রুপ ইনস্যুরেন্স, যাতায়াত ও দৈনন্দিন ভাতা (TA & DA), বিদেশে ভ্রমণের সুযোগ এবং দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

সাক্ষাৎকার প্রক্রিয়া

প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষার সময়সূচি, স্থান এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের নির্ধারিত লিংকে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: অদৃশ্য কারণে আটকে আছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি।
  • চাকরির আরও তথ্য: বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।