বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু উপস্থিত ছিলেন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রথম চেয়ারম্যান। চাকরির আরও তথ্য: ১৯৭৮ সালেল ১লা সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়। চাকরির আরও তথ্য: এই কর্মসূচির মধ্যে আছে বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভা।



