তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু

, বিশ্ব

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু

চীনের তিব্বতে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

ভূমিকম্পটি রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলের জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হেনেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত গ্রামগুলোতে এই দুর্যোগে শত শত বাড়িঘর ধসে পড়েছে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ভূমিকম্পের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। দুর্গম এই পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।