চট্টগ্রাম কর অঞ্চলে ২৬ জনের নিয়োগ

, চাকরি

চট্টগ্রাম কর অঞ্চলে ২৬ জনের নিয়োগ

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রামের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৬ জন জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

উল্লেখ্য যে, এই নিয়োগ প্রক্রিয়ায় কেবল চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।

পদের বিবরণ ও যোগ্যতা

  • কম্পিউটার অপারেটর (১টি পদ)বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। ১৩তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
  • উচ্চমান সহকারী (৩টি পদ)স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ২৫ ও ৩০ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ১৪তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (৯টি পদ)স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। ১৬তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪টি পদ)এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ গতিসহ ওয়ার্ড প্রসেসিং ও ই-মেইল চালনায় দক্ষতা প্রয়োজন। ১৬তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক (৯টি পদ)এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। ২০তম গ্রেডের এই পদের বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

আবেদন পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের ক্ষেত্রে ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ফি ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফি জমা প্রদান সম্পন্ন করতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • গ্রেড: ১৩।
  • বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
  • গ্রেড: ১৪।
  • গ্রেড: ১৬।
  • সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।