চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ২০ জনের নিয়োগ: আবেদন করুন ৩০ সেপ্টেম্বরের মধ্যে

, চাকরি

চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ২০ জনের নিয়োগ: আবেদন করুন ৩০ সেপ্টেম্বরের মধ্যে

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ভিন্ন পদে মোট ২০ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

পদের বিবরণ ও যোগ্যতা

  • মেডিক্যাল অফিসারপদসংখ্যা ৭টি। এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
  • মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা ৪টি। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি)পদসংখ্যা ২টি। তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) অথবা এইচএসসি পাসসহ ডায়াগনস্টিক ল্যাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০–২২,৪৯০ টাকা)।
  • অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্টপদসংখ্যা ১টি। ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারী হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
  • ক্লিনারপদসংখ্যা ৬টি। অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের বেপজার ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র ও ঠিকানা

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ মেডিক্যাল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতন কত হবে নতুন বেতনকাঠামোয়।