বিসিআরইসিএল-এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন প্রায় ১ লাখ

, চাকরি

বিসিআরইসিএল-এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিয়োগ, বেতন প্রায় ১ লাখ

নিয়োগ সংক্রান্ত তথ্য

বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • ইলেকট্রিক্যাল বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৩ এবং ৪-এর স্কেলে সিজিপিএ ২.৫ থাকতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের এবং বড় বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী বা তার ওপরের পদে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদন পদ্ধতি ও অন্যান্য

  • পদসংখ্যা: ১টি
  • মাসিক বেতন: ৯৭ হাজার ৩৭০ টাকা।
  • আবেদন ফি: ২০০ টাকা।
  • আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সব মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্রের কপি, জাতীয়তা সনদ এবং গত ছয় মাসে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
  • চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে।