জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে রাজপথে নেমেছেন তারা। শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ঢাকা থেকে রংপুরগামী লংমার্চের এক পথসভায় তিনি বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং জনগণের দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার যেন পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ৮ দফা দাবি মেনে নেয়। অন্যথায় এই ৮ দফা দাবি এক দফায় রূপান্তরিত হবে এবং তারা তখন এক দফা কর্মসূচি নিয়ে মাঠে নামবেন।
পথসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে ডা. শফিক বলেন, সরকার দাবি পূরণে ব্যর্থ হলে তারা কোনো কিছুতেই পিছু হটবেন না। তিনি দাবি করেন, লংমার্চের পথে সড়কের দুই পাশ থেকে সাধারণ মানুষ এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। সভায় উপস্থিত জনতাকে তিনি প্রস্তুতির আহ্বান জানান এবং ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সর্বক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ স্বৈরাচার পছন্দ করে না। তেল, গ্যাস, বিদ্যুৎ ও কৃষকের সারের মতো জরুরি চাহিদা নিশ্চিত করতে না পারলে বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেন। নাহিদ ইসলাম জানান, চলমান লংমার্চের পাশাপাশি অতি দ্রুত ঢাকায় মহাসমাবেশ করা হবে এবং সবাইকে সে জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। চাকরির আরও তথ্য: আর সেই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব ইনশা আল্লাহ। চাকরির আরও তথ্য: শনিবার দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় এলাকায় ঢাকা থেকে রংপুরগামী লংমার্চের এক পথসভায় তিনি এসব কথা বলেন।



