ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা

, চাকরি

ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ, বেতন ৭২ হাজার টাকা

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
  • পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
  • পদসংখ্যা: ২ জন
  • চাকরির ধরন: স্থায়ী (সপ্তাহে ৪০ ঘণ্টা ফুলটাইম)
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: মাসিক ৭২,২০০ টাকা

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা

আবেদনকারীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে অন্তত দুই মাসের ভোকেশনাল কোর্স সম্পন্ন করার সনদ থাকতে হবে।

বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস কিংবা ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বিশেষ করে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রার্থীকে ইংরেজিতে সীমিত ও বাংলায় ভালো ভাষায় পারদর্শী হতে হবে।

দায়িত্ব ও শর্তাবলি

নির্বাচিত প্রার্থীকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের সুপারভাইজার ও ফোরম্যানের অধীনে চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং দূতাবাসের মালিকানাধীন আবাসিক ভবনের পাওয়ার জেনারেটিং সিস্টেম রক্ষণাবেক্ষণ করতে হবে। দায়িত্বের মধ্যে জিএমএমএস (গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম) অনুসরণে নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অন্তর্ভুক্ত। এছাড়া সফল প্রার্থীকে সিকিউরিটি ক্লিয়ারেন্স ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে এবং ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়মাবলি এবং সংশ্লিষ্ট লিঙ্কের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/jobs/) ভিজিট করুন। আবেদনপত্রের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদসহ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ চাকরির আরও তথ্য: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে। চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: অন্যান্য যোগ্যতার শর্ত।
  • চাকরির আরও তথ্য: প্রধান দায়িত্বগুলো।