নিয়োগের বিস্তারিত
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানে অবস্থিত পোশাক কারখানায় ৩০০ জন নারী মেশিন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের মাধ্যমে এই চাকরির সুযোগ দেওয়া হবে।
যোগ্যতা ও শর্তাবলি
- পদের নাম: মেশিন অপারেটর (নারী)।
- পদসংখ্যা: ৩০০ জন।
- যোগ্যতা: বিএমইটি (BMET) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- মাসিক মূল বেতন: ১৮৩.৬১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২,৫৮৭ টাকা।
সুযোগ-সুবিধা
- চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।
- দৈনিক ৮ ঘণ্টা কর্মকালসহ সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে; অতিরিক্ত সময়ের কাজ বা ওভারটাইম ঐচ্ছিক।
- নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের সুব্যবস্থা করবে।
- যোগদান ও তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।
আবেদন প্রক্রিয়া ও স্থান
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো অর্থ প্রদান করতে হয় না। সব লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হয়। সাক্ষাৎকার প্রদানের স্থান হলো বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬। নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: মেশিন অপারেটর (মহিলা)।



