নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির উদ্দেশ্যে জ্যেষ্ঠতার তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালক (প্রশাসন)-এর পক্ষে উপসচিব বাদল আলম এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। এতে অধিদপ্তর, বিভিন্ন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসকল পদের জন্য এই তালিকা প্রস্তুত করা হচ্ছে তার মধ্যে প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাবরক্ষণ সহকারী ও হিসাবরক্ষক পদগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পদোন্নতির প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় নথিপত্র স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে সরাসরি অধিদপ্তরে পাঠাতে হবে।
জ্যেষ্ঠতার তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু নথিপত্র দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে মূল নিয়োগপত্র, চাকরিতে প্রথম যোগদানের পত্রের কপি, হালনাগাদ সিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র। পাশাপাশি, কম্পিউটার চালনায় দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার সনদও জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) অবশ্যই জমা দিতে হবে। প্রতিবেদনে কোনো প্রকার ঘষামাজা, কাটাকাটি বা ফ্লুইড ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সঠিক সময়ে এবং নির্ধারিত নিয়মের মধ্যে নথিপত্র পৌঁছানো নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মচারীদের এবং তাদের স্থানীয় কর্তৃপক্ষের ওপর বর্তাবে। কোনো অবস্থাতেই নির্ধারিত তারিখ ২৯ অক্টোবরের পর আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ২০ অক্টোবর। 500, 20. চাকরির আরও তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন। চাকরির আরও তথ্য: সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য।



