বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রোডম্যাপ অনুযায়ী, ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। সরকারি পদ শূন্য থাকা রোধ এবং ‘রিপিট ক্যাডার’ বা একই প্রার্থীর একাধিকবার সুপারিশ পাওয়ার জটিলতা নিরসনের লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এক বছরের মধ্যে বিসিএস প্রক্রিয়া শেষ করার যে লক্ষ্য নির্ধারিত ছিল, তাতে কিছুটা বিলম্ব ঘটছে। ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি। অন্যদিকে ঘোষিত ক্যালেন্ডার থেকে পিএসসি কিছুটা সরে আসায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়ায় এবং প্রার্থীদের যোগদানের হিসাব পরিষ্কার না হওয়ায় এখনই ফল ঘোষণা করা হচ্ছে না। এই সমন্বয় না করলে প্রায় ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। গেজেট এত দিনেও কেন হলো না, তার কোনো সদুত্তর নেই।
পিএসসির একাধিক সূত্রে নিশ্চিত করা হয়েছে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে প্রকৃত শূন্যপদের হিসাব পাওয়া যাবে। ওই হিসাবের ওপর ভিত্তি করেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে। এর আগে ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নয়। তবে গেজেট প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে ফল ঘোষণা করা হবে।
বিসিএস নিয়োগে ‘রিপিট ক্যাডার’ বা ‘লোয়ার ক্যাডার’ একটি দীর্ঘস্থায়ী সমস্যা। আগের বিসিএসে নির্দিষ্ট পদে সুপারিশ পাওয়া প্রার্থী পরবর্তী বিসিএসে একই পদে বা তার চেয়ে নিম্নমানের পদে সুপারিশ পেলে নতুন পদে যোগ দেন না। এতে প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ খালি পড়ে থাকে। উদাহরণস্বরূপ, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার। এই অসংগতির কারণে প্রতি বছরই শত শত মেধাবী প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। বেতন স্কেল: ২০,০০০– ১,০০,০০০ টাকা। 33, 20, 000, 1, 00.
পিএসসির মতে, ৪৬তম বিসিএসের গেজেট পাওয়া গেলেও ৫০তম বিসিএস শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। কারণ ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট এখনো হয়নি এবং এর ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘ। কমিশন কেবল ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় রয়েছে; ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করলে ফল প্রকাশ আরও বেশি সময়সাপেক্ষ হয়ে পড়বে। এই প্রক্রিয়ায় অন্তত ২৫০ জন যোগ্য প্রার্থী নতুন করে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন, যা সংকট পুরোপুরি না মেটালেও আংশিক সমাধান হিসেবে কাজ করবে। ফলে ৪৬তম ও ৪৭তম—এই দুটি বিসিএস মিলিয়ে রিপিট ও লোয়ার ক্যাডার জটিলতায় যেখানে প্রায় ৫০০ চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, সেখানে এই প্রক্রিয়ায় অন্তত অর্ধেক অর্থাৎ ২৫০ যোগ্য প্রার্থী নতুন করে ক্যাডার পদে সুপারিশ। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
উল্লেখ্য, ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২ হাজার ১৫০টি পদের জন্য আবেদন করেছিলেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। পিএসসি প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে অভূতপূর্ব দ্রুততা দেখালেও লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার পরে এখন গেজেট সংক্রান্ত জটিলতায় থমকে গেছে চূড়ান্ত ফল। শুরু থেকেই পিএসসি ফল প্রকাশে দ্রুতগতি বজায় রাখে। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন।
একজন চাকরিপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছরে বিসিএস শেষ করার প্রতিশ্রুতি পিএসসির প্রতি আস্থা তৈরি করেছিল, কিন্তু ক্যালেন্ডার রক্ষা করতে না পারা হতাশাজনক। অপর এক চাকরিপ্রার্থী রিপিট ক্যাডার সংশোধনের যৌক্তিকতা সমর্থন করে বলেন, এতে অনেক মেধাবীর কর্মসংস্থান নিশ্চিত হবে। তবে তিনি ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশের দাবি জানান।
এই বিলম্বের পেছনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের ধীরগতিকে দায়ী করছেন চাকরিপ্রার্থীরা। ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল ৯ মাস আগে প্রকাশ হলেও এখনো গেজেট না হওয়ায় ক্ষোভ বাড়ছে। তারা মনে করেন, পিএসসির পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ ছাড়া এক বিসিএসের জটে আরেক বিসিএস আটকে থাকার পুরোনো সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন হবে। পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। ফল তৈরির কাজ চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, রিপিট ক্যাডার ঠেকানোর উদ্যোগটি সঠিক হলেও নির্ধারিত ক্যালেন্ডার রক্ষা না করতে পারা পিএসসির একটি ব্যর্থতা। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান।



