টানা নয়বার দাম কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার (২৩ নভেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকায় বিক্রি হবে। গত রবিবার একই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা দরে বিক্রি হবে।
আন্তর্জাতিক বাজারেও বর্তমানে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্যমতে, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০৮ ডলার। মূলত আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। বর্তমান হার অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।



