ব্র্যাকের অতিথি প্রজেক্টে চাকরির সুযোগ: আবেদনের শেষ ২ অক্টোবর

, চাকরি

ব্র্যাকের অতিথি প্রজেক্টে চাকরির সুযোগ: আবেদনের শেষ ২ অক্টোবর

পদের বিবরণ ও কর্মস্থল

ব্র্যাক তাদের ‘অতিথি’ প্রজেক্টে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দিচ্ছে। নির্বাচিত প্রার্থীদের রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোরসহ বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে। পদটি ফুলটাইম হিসেবে গণ্য হবে। ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে শূন্য থেকে সর্বোচ্চ ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। ট্যুরিজম বা হসপিটালিটি সেক্টরে কাজের পূর্ব অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • অন্যান্য দক্ষতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট, অপারেশনাল প্রক্রিয়া, এসওপি তৈরি ও বাস্তবায়ন এবং টেকসই পর্যটন বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। চুক্তি পর্যালোচনায় পারদর্শী হতে হবে।

দায়িত্বসমূহ

এরিয়া ম্যানেজারের পরামর্শক্রমে মাঠপর্যায়ের ট্রিপ পরিচালনা, যাতায়াত, আবাসন, খাবার ও স্থানীয় গাইডসহ কমিউনিটির সমন্বয় নিশ্চিত করা প্রার্থীর মূল দায়িত্ব। এছাড়া স্থানীয় পর্যটন সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট, অতিথিদের সঙ্গে যোগাযোগ রক্ষা, ভ্রমণ ব্যয়ের হিসাব রাখা এবং প্রতিষ্ঠানের সেফগার্ড নীতি অনুসরণ বাধ্যতামূলক। অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা।

সুযোগ-সুবিধা ও আবেদনের নিয়ম

  • সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
  • আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা ব্র্যাকের ক্যারিয়ার পেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ায় কোনো ধরনের ফি নেওয়া হয় না।
  • সময়সীমা: আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির ধরন: ফুলটাইম।
  • চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।
  • অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
  • সহকারী জজ নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রার্থীদের প্রতি নির্দেশনা।
  • পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।