কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিক যানবাহনের জন্য নতুন বিশেষ নিবন্ধন নম্বর প্লেট নিলামের ঘোষণা দিয়েছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের মাধ্যমে পছন্দের নম্বর প্লেটের জন্য আবেদন বা আগ্রহ প্রকাশ করতে পারবেন। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে। আগ্রহ প্রকাশ (Expression of Interest): পছন্দের নম্বরের জন্য অ্যাপের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে হবে এবং প্রথম আগ্রহ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে সিকিউরিটি ডিপোজিট বা জামানত পরিশোধ করতে হবে।
নিলাম প্রক্রিয়ার ধাপসমূহ
- আগ্রহ
- অভ্যন্তরীণ নিলাম: আগ্রহ
নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। যদি কোনো নির্দিষ্ট নম্বর প্লেটের জন্য মাত্র একজন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো প্রকার প্রতিযোগিতার প্রয়োজন হবে না এবং পূর্বনির্ধারিত মূল্যেই তাকে নম্বরটি বরাদ্দ দেওয়া হবে। অন্যদিকে, একাধিক আগ্রহী ব্যক্তি থাকলে তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে নম্বর প্লেটটি বিক্রি করা হবে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিশেষ এই নম্বরগুলো পেতে ইচ্ছুক সকলকে অ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রবাস ও স্থানীয় গাড়িপ্রেমীদের জন্য বিশেষ এই নম্বরগুলো সংগ্রহের সুবর্ণ সুযোগ তৈরি করেছে ট্রাফিক বিভাগ। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো। অভ্যন্তরীণ নিলাম (Internal Auction): আগ্রহ প্রকাশের নির্ধারিত সময় শেষ হওয়ার পর, যেসব নম্বর নিয়ে একাধিক ব্যক্তি আগ্রহ দেখাবেন, তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ নিলাম অনুষ্ঠিত হবে।



