ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি বা ফিউমিসিনো বিমানবন্দরে বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার জব্দ করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। গত শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় সময় এই ঘটনাটি ঘটে। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোরও বেশি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ‘ফিউমিসিনো গ্রুপ’-এর কাস্টমস কর্মকর্তা এবং ইতালির অর্থসংক্রান্ত পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’-এর রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেন। তারা ইস্তাম্বুলগামী এক বাংলাদেশি যাত্রীর ওপর বিশেষ নজরদারি শুরু করেন, যিনি ঢাকা যাওয়ার জন্য রোম থেকে রওনা হয়েছিলেন। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জানা গেছে, ঢাকার উদ্দেশে রওনা হওয়া এক বাংলাদেশি নাগরিক ইস্তাম্বুলে যাত্রাবিরতির (লায়ওভার) ফ্লাইটের যাত্রী ছিলেন।
তদন্তের অংশ হিসেবে ওই যাত্রীর সাথে থাকা চারটি চেকড লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানারে অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে ব্যাগগুলো খুলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ২৮ কেজি রুপা এবং প্রচুর অলংকার পাওয়া যায়। স্ক্যানারে অসঙ্গতি ধরা পড়লে লাগেজগুলো খুলে তল্লাশি চালানো হয়। বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, এই রুপা ও অলংকার বহনের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র ওই যাত্রী দেখাতে পারেননি। এ ধরনের মূল্যবান সামগ্রী সীমান্ত পারাপারের প্রয়োজনীয় আইনগত বাধ্যবাধকতা অনুসরণে তিনি ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র।
বর্তমানে জব্দ করা মালামাল বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যাত্রীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আইনগত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
আইন অনুযায়ী, অবৈধ পণ্য বহনের অভিযোগে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতালির শুল্ক ও পুলিশ বাহিনী যৌথভাবে এই চোরাচালান রোধে সফল অভিযান পরিচালনা করেছে বলে জানায় কর্তৃপক্ষ।



