কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ ঢাকার চারটি বারে অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানাধীন অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।
সিআইআইডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রতিষ্ঠানে অবৈধ উৎস থেকে মদ সংগ্রহ, শুল্ক, মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকদের কাছে পণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অনিয়ম তদন্তের জন্য সিআইআইডি চারটি আলাদা দল গঠন করেছে। এই অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা সমন্বয় করছেন। বাকিতে সিগারেট না দেয়ায় দোকানীর গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়ার অভিযোগ।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার দক্ষিণ গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামক একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়। সিআইআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই অভিযানে অংশ নেয়। বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত মদ অননুমোদিত গুদামে মজুত রাখার দায়ে টস বন্ডের দুটি গুদামের পাশাপাশি আরও দুটি বৈধ গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।
মদ ও বার ব্যবসার নানা অনিয়মের তদন্তের পাশাপাশি শেখ নূর ইসলাম ও তার পরিবারের কানাডায় নাগরিকত্ব এবং সম্পদের তথ্য নিয়েও কাজ করছে কর গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি ঢাকার নিউ গিনি প্রপার্টিজের প্রকল্পে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার পর এই তদন্ত প্রক্রিয়া আরও বেগবান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার। পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর…। বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা, পাওয়া যাবে যে শর্তে।
এদিকে ফু-ওয়াং কর্তৃপক্ষ এক বিবৃতিতে তাদের প্রতিষ্ঠানকে শেখ নূর ইসলামের সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, টস বন্ডের সঙ্গে শেখ নূর ইসলাম বা তার পরিবারের কোনো দূরতম সম্পর্কও নেই এবং এটি সাজানো ও বানোয়াট প্রচারণা। তাদের দাবি, সম্প্রতি টস বন্ড নামের একটি ওয়্যারহাউজ সিলগালা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে শেখ নূর ইসলামের প্রতিষ্ঠান হিসেবে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’। বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের। কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার।
ফু-ওয়াংয়ের দাবি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়েকে পরিবারটি মেনে নেয়নি। বিয়ের পর থেকেই সালমান মুক্তাদির ও সংশ্লিষ্টদের সঙ্গে শেখ নূর ইসলামের পরিবারের সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন রয়েছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।



