মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

, শিক্ষা

মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত হলো এক উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাগুরার তিন শতাধিক কৃতী শিক্ষার্থী অংশ নেয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। যেদিন রেজাল্ট দিল, দেখলাম জিপিএ–৫ পেয়েছি। আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদে। ‘এসএসসি পরীক্ষার আগে হঠাৎ হতাশায় পড়ে যাই। অবশেষে সব চাপ উপেক্ষা করে পরীক্ষাগুলো দিলাম। তখন হাসব না কাঁদব, বুঝে পাচ্ছিলাম না।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাগুরা সদর উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মারিয়া মেহজাবিন জানায়, পরীক্ষার আগে ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল নিয়ে তার মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছিল। কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়ার অনুভূতি ছিল অবর্ণনীয়। আজ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে সে পুনরায় সেই সাফল্যের আনন্দের স্বাদ পেয়েছে বলে মন্তব্য করে।

শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে গিয়ে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক সৌরভ অধিকারী বলেন, মাধ্যমিক স্তর শেষ হওয়ার পরবর্তী পথচলা সহজ নয়। জীবনে নানা হতাশা ও প্রলোভন আসতে পারে। তবে নিয়মিত বই পড়া, বিতর্ক ও সিনেমা দেখার মতো সুস্থ অভ্যাসের মাধ্যমে এসব নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা সম্ভব। তিনি শিক্ষার্থীদের এসব গঠনমূলক অভ্যাস চর্চার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন জনহিতকর ও সামাজিক কার্যক্রমের দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান উৎপল কুমার চক্রবর্তী। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মিথ্যাচার এবং মুখস্থবিদ্যার বিরুদ্ধে ‘না’ বলার শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান, যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্পাদক মতিউর রহমানের পাঠানো চিঠি পাঠ করে শোনান।

অভিভাবকদের প্রতিনিধি হিসেবে কবির হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই আয়োজন তাদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারহানা সুলতানার সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানস্থল মুখর ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনায়। বন্ধুসভার সদস্য রফিকুল ইসলাম রিপন ও মোল্লা শহীদের সংগীত এবং রাইসা আকবরের আবৃত্তি ও শিশুশিল্পী প্রিয়সী সরকারের নাচ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়াও কয়েকজন শিক্ষার্থী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাগুরা বন্ধুসভার সভাপতি মাহাবুবুল আকবর এবং কবি সাগর জামান উপস্থিত ছিলেন। সারা দেশের ৬৪ জেলায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ, কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড ও এটিএন বাংলা যুক্ত রয়েছে।