মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ ছয়জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই চার নারী ও দুই পুরুষকে সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান রনি জানান, পুশইন ঠেকাতে রংমহল ক্যাম্পের টহল দল কঠোর অবস্থান নেয়। বিজিবির সম্মিলিত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই ছয়জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবির ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, ‘৪ নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।



