শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক) পদে ৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ পাওয়া প্রার্থীরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) বেতন সুবিধা পাবেন। মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে।
নিয়োগসংক্রান্ত তথ্য
- পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন–টেক)
- মোট পদসংখ্যা: ৮৪ জন
- যোগদানের তারিখ: ১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
- যোগদানের সময়: সকাল ৯টা
- যোগদানের স্থান: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ–৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।
শর্তাবলি ও নির্দেশনাবলি
- নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
- যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- নিজের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ–সংবলিত ঘোষণাপত্র যোগদানের দিনই দাখিল করতে হবে।
- নিয়োগের পর প্রত্যেককে তিন দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে।
- নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।
- বিস্তারিত দেখুন এখানে।
- ৪৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা।



