রায়পুরায় নিখোঁজের এক সপ্তাহ পর অটোরিকশা চালকের উদ্ধার

, বাংলাদেশ

রায়পুরায় নিখোঁজের এক সপ্তাহ পর অটোরিকশা চালকের উদ্ধার

নরসিংদীর রায়পুরার আড়িয়াল খাঁ নদী থেকে আরমান ফকির (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন নয়াহাটি এলাকা থেকে উদ্ধার করা হয়। আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবার ও পুলিশ জানায়, গত রবিবার অটোরিকশা চার্জ দেওয়ার পর কারো ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আরমান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক সপ্তাহ পর স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন জানান, সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।