যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত

, বাংলাদেশ

যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। সোমবার স্থানীয় সময় লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিই’র কাছে তিনি এই পরিচয়পত্র হস্তান্তর করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উল্লেখ্য যে, দেশটির রাজার কাছে মূল পরিচয়পত্র পেশ করার আগে এটি একটি প্রথাগত আনুষ্ঠানিকতা। এ সময় হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।