১৮ শতাংশ মুনাফা বাড়ল আইডিএলসি ফাইন্যান্সের

, ব্যাংক

১৮ শতাংশ মুনাফা বাড়ল আইডিএলসি ফাইন্যান্সের

দেশের অন্যতম শীর্ষ ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় বড় উল্লম্ফন দেখা গেছে। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ। মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়, যেখানে মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ কোটি টাকায়। উল্লেখ্য, গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ১৭৬ কোটি টাকা মুনাফা করেছিল। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয়ের তুলনায় বিনিয়োগ খাতের আয় বৃদ্ধিই মুনাফা বাড়াতে মূল ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ ১ হাজার ২৬৮ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪৭ কোটি টাকা বেশি। তবে এই সময়ে আমানত ও বিভিন্ন উৎস থেকে ধার গ্রহণের বিপরীতে সুদ বাবদ ব্যয় ৭০ কোটি টাকা বেড়ে গেছে। এর বিপরীতে চলতি বছরের প্রথম ১০ মাসে বিনিয়োগ থেকে আইডিএলসির আয় হয়েছে ৩৫৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ২৬০ কোটি টাকা থেকে ৯৩ কোটি টাকা বেশি। সামগ্রিকভাবে বিনিয়োগ খাতের এই ভালো আয়ই মূল ব্যবসার খরচ বৃদ্ধির প্রভাব কাটিয়ে মুনাফা বাড়াতে সহায়তা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা। আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে।