বিশ্বজুড়ে আজ ৩১ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শহর দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। দ্রুত নগরায়ণ ও দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে কাতারের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে দেশটির গণপূর্ত কর্তৃপক্ষ ‘আশগাল’।
আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, সংস্থাটি দেশের বিভিন্ন আবাসিক এলাকায় নিরাপদ ও আধুনিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার কাজ চলছে।
টেকসই উন্নয়ন ও অবকাঠামো কৌশলের মূল ক্ষেত্রসমূহ
- স্থানীয় কাঁচামালের ব্যবহার: প্রকল্পে ব্যবহৃত উপকরণের ৭৫ শতাংশই স্থানীয় শিল্প থেকে সংগ্রহ করা হচ্ছে, যা আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।
- পুনর্ব্যবহার ও সৌরশক্তি: নির্মাণকাজে কংক্রিট, তোলাপাথর ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রজেক্ট সাইটগুলোতে সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
- পানি ব্যবস্থাপনা: ড্রেনেজ নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৃষ্টির জমানো পানি উন্নয়ন কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
- নিরাপদ চলাচল: নাগরিকদের সুস্থ জীবনযাত্রার প্রয়োজনে নতুন সড়কগুলোতে হাঁটার পথ, সাইকেল ট্র্যাক এবং সবুজ পার্ক তৈরি করা হচ্ছে।
কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে আশগাল আগামী পাঁচ বছরের জন্য একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
এই পরিকল্পনার আওতায় প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে নাগরিক সুবিধা ও উন্নত সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি বড় অবকাঠামো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। কাজের গতি ও নির্ভুলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- আগামী ৫ বছরে ৩৩ হাজার প্লটে উন্নয়ন প্রকল্প।



