দেশের চারটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের তথ্য জানানো হয়। দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং নীলফামারীর বর্তমান এসপি মো. ফরহাদ হোসেন খাঁনকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া, এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তালিকায় আরও জানানো হয়েছে, বরগুনার এসপি মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলে বরগুনার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী। এছাড়া জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।



