৪৪তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র জালিয়াতির অপরাধে এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এ সিদ্ধান্ত জানানোর পাশাপাশি অভিযুক্ত প্রার্থীকে পিএসসির ভবিষ্যৎ কোনো পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও নিষিদ্ধ করেছে। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রার্থী পিয়াল দে আকাশ ৪৪তম বিসিএসের প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছিলেন। জালিয়াতির সত্যতা পাওয়ার পর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
অযোগ্য ঘোষিত এই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ভবিষ্যতে পিএসসির অধীনে আয়োজিত আর কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন।



