টাকার লোভে সমন্বয়ক পরিচয়দানকারী রিয়াদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

, বাংলাদেশ

টাকার লোভে সমন্বয়ক পরিচয়দানকারী রিয়াদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে বিপুল অংকের চাঁদা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়দানকারী আবদুর রাজ্জাক ওরফে রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। তদন্তে চাঁদা দাবি, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ টাকা আদায় এবং সেই অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড। তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ‘জুলাইয়ে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক’। অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, চার আসামির মধ্যে দুইজন কিশোর। বন্দর খামির উপকূলে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির। ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই রাতে শাম্মী আহম্মেদকে গ্রেপ্তারের কথা বলে পুলিশসহ গুলশানের বাসায় যান রিয়াদ ও জানে আলম অপু।

পুলিশ তল্লাশি শেষে চলে যাওয়ার পর তারা আবার ব্যক্তিগতভাবে বাসায় প্রবেশ করেন। এরপর বাসার মালিক সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাধ্য হয়ে ওইদিন ১০ লাখ টাকা দেন ভুক্তভোগী, যা গ্রহণের ভিডিও ফুটেজ পিবিআইয়ের সংগ্রহে রয়েছে। আপিলের সময়সীমা শেষে গ্রেফতার হলেই দণ্ডিত পলাতকদের সাজা কার্যকর।

ঘটনার ধারাবাহিকতায় ২৬ জুলাই অবশিষ্ট ৪০ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে আসামিরা পুনরায় ওই বাসায় হাজির হলে মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরবর্তী সময়ে ডিবির সহায়তায় পলাতক থাকা জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়।

প্রধান দুই আসামি রিয়াদ ও জানে আলম অপু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিয়াদ তার জবানবন্দিতে জানান, তিনি পরিস্থিতির চাপে টাকার লোভ সামলাতে পারেননি। অপুর স্বীকারোক্তি অনুযায়ী, আদায় করা ১০ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং সেই টাকা দিয়ে তিনি একটি মোটরসাইকেল কেনার পাশাপাশি ব্যক্তিগত ধারদেনা শোধ করেছেন। জবানবন্দিতে রিয়াদ বলেন, ‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।

তদন্তে উঠে এসেছে, ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে আসামিরা নিজেদের সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন এবং পুলিশের সঙ্গে সখ্য তৈরি করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ মুন্সী গত ১৫ অক্টোবর আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ মুন্সী গত ১৫ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০।

মামলাটিতে একজন আসামি শিশু হওয়ায় তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে শিশু আদালতে। আগামী ১০ নভেম্বর অভিযোগপত্র গ্রহণের শুনানি নির্ধারিত রয়েছে এবং বর্তমানে সকল আসামি জামিনে মুক্ত আছেন। আগামী ১০ নভেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে।