নিউ হ্যাম্পশায়ারের সিনেট আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাস। নিউ হ্যাম্পশায়ারে নিজের জয় উদযাপন করছেন ক্রিস পাপাস।
আগামী জানুয়ারিতে শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন। এর আগে ২০১৩ সালে উইসকনসিনের সেনেটর ট্যামি বাল্ডউইন সংসদে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে রেকর্ড করেছিলেন।
নির্বাচনী জয়ের পর নিজ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্রিস পাপাস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, নিউ হ্যাম্পশায়ারের সাধারণ মানুষের জন্য কাজ করতে এবং রাজ্যের ভোটারদের অধিকার রক্ষায় তিনি লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।



