অফফর্মে থাকায় সিলেট টেস্টে বাদ পড়ার গুঞ্জন থাকলেও, অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। এই টেস্টের স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করবে।



