কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম

, বিশ্ব

কাতারে নতুন ট্রাফিক আইন জারি করলেন আমীর শেখ তামিম

সড়ক নিরাপত্তা জোরদার ও বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে কাতারে নতুন আইন জারি করেছেন আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। বুধবার (৪ নভেম্বর ২০২৬) ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ নামে নতুন এই ট্রাফিক আইনটি অনুমোদন করা হয়েছে।

আমীরি দেওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনটি অবিলম্বে কার্যকর করা হবে এবং খুব দ্রুতই তা সরকারের অফিশিয়াল গেজেটে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পরপরই নতুন এই আইনের বিভিন্ন ধারা, প্রযোজ্য জরিমানা এবং ট্রাফিক সংক্রান্ত বিস্তারিত বিধিমালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।