বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। এই প্রক্রিয়া আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই নতুন করে নিয়োগ পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে এনটিআরসিএ। তবে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের ওপর। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিয়োগপ্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এবার থেকে কেবল যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথাগত নিবন্ধন পরীক্ষা না নিয়ে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এই পরিবর্তনের কারণেই পরীক্ষাটি ১৯তম নিবন্ধন পরীক্ষা হিসেবে গণ্য না হয়ে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। সেই পরীক্ষার প্রিলিমিনারি ধাপটি প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও বড় পরিসরে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে যাচ্ছে এনটিআরসিএ, যা চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে পারে।



