দেশে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও চার মৃত্যু

, বাংলাদেশ

দেশে হামের প্রকোপ অব্যাহত, চব্বিশ ঘণ্টায় আরও চার মৃত্যু

সারা দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশে নতুন করে এক হাজার ৩১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে ৭৫ জন নতুন করে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে দুই লাখ দুই হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ দুই হাজার ৩৯৪ জন।